সরকারের ২ বছর পূর্তি, কাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইহসানুল করিম বলেন, ‘সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তবে কয়টার সময় দেবেন, সেটা জানাতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, আগামীকাল সন্ধ্যা সাতটা অথবা রাত আটটার দিকে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ প্রচারিত হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিসহ তাঁর সরকারের উন্নয়ন ও অগ্রগতির নানা চিত্র প্রধানমন্ত্রী ভাষণে তুলে ধরবেন বলে জানা গেছে।