সরগরম 'কিআনন্দ' মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিআনন্দ’ মেলা
‘কিআনন্দ’ মেলা

ঢাকার সেন্ট যোসেফ স্কুল মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বসেছে কিশোর আনন্দমেলা। ছোটদের মাসিক সাময়িকী কিশোর আলোর জন্মবার্ষিকী উপলক্ষে ওই মেলার আয়োজন করা হয়েছে।
‘কিআনন্দ’ শীর্ষক এই মেলার উদ্বোধন করেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সঙ্গে ছিলেন ব্রাদার রবি পিউরিফিকেশন ও সর্ব কনিষ্ঠ ফিদেমাস্টার দাবাড়ু ফাহাদ রহমান। একই সময় শুরু হয় ছবি আঁকার প্রতিযোগিতা।
বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অনুষ্ঠানের বিরতি চলছে। বিরতি শেষে আবার অনুষ্ঠান শুরু হবে বেলা পৌনে দুইটায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কিশোরদের সঙ্গে যোগ দিতে আসবেন মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা। এরপরই শুরু হবে চিরকুট ও জলের গানের পরিবেশনা। এ ছাড়া থাকছে জাদু প্রদর্শনী, সাইকেল স্ট্যান্ট, বোম্বাস্টিকসহ নানা ধরনের আয়োজন।
দিনব্যাপী এ আয়োজনের সকাল থেকে ছিল কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, শিরোনামহীন ও মিনারের গান। থাকছে কিশোর আলোর নিয়মিত লেখক মুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, ফরিদুর রেজা সাগর, আমীরুল ইসলাম প্রমুখ লেখকের সঙ্গে খুদে আড্ডা।
মেলায় প্রথমার স্টলে ২৫ শতাংশ কমিশনে পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনীর ছোটদের বই। বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আরও পড়ুন: