প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামে গতকাল রোববার ২ হাজার ৫০০ ফুট দীর্ঘ অবৈধ গ্যাসের সংযোগ দেওয়ার সময় জেনারেটর, ঝালাইয়ের যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম মাহফুজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন। অবৈধ সংযোগ যাঁরা দিচ্ছিলেন তাঁরা পালিয়ে যান।