প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলা কারাগারে গত সোমবার সেলাই মেশিনসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ সময় নারী কয়েদিদের সঙ্গে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির জেলা শাখার উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়ার কাছে এগুলো হস্তান্তর করেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবীর, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির কোষাধ্যক্ষ হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।