প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ বছর বয়সী সরদার আজমীর হোসেন পেশায় বিদ্যুতের মিস্ত্রি। মাস দুই আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষার পর দেখা যায়, তাঁর দুটি কিডনিই অকেজো। সেই থেকে তিনি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা অবিলম্বে কিডনি প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন। কিন্তু সে জন্য দরকার প্রচুর অর্থ। আজমীরের বাবা একটি বেসরকারি স্কুলের নৈশপ্রহরী। এত দিনের চিকিৎসার ব্যয়ভার বহন করে তিনি প্রায় নিঃস্ব। তা ছাড়া মস্তিষ্কে অস্ত্রোপচারের পর আজমীরের বড় ভাই প্রায় অন্ধ হয়ে বাড়িতে বসে রয়েছেন। এ অবস্থায় ছেলের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সহায়তা কামনা করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সরদার ফজলুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: এস-৩১০, রূপালী ব্যাংক, ফকিরহাট শাখা। বিজ্ঞপ্তি।