সরদার ফজলুল করিম আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্যিক সরদার ফজলুল করিম আর নেই (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার দিনগত রাত পৌনে একটার দিকে রাজধানীর শমরিতা হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
হাসপাতাল থেকে সরদার ফজলুল করিমের লাশ তাঁর ধানমণ্ডির ৪১/সি, সড়ক ৪/এ নম্বর বাসায় নেওয়া হবে। সকাল ১০টা পর্যন্ত রাখার পর তাঁর লাশ তোপখানায় কমিউনিস্ট পার্টির কার্যালয় এবং পৌনে ১২টার দিকে বাংলা একাডেমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে। বাদ জোহর নামাজে জানাজার পর আজিমপুর গোরস্তানে সরদার ফজলুল করিমের লাশ দাফন করা হবে।