সরদার ফজলুল করিম গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিম গুরুতর অসুস্থ৷ তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, পাঁচ দিন আগে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হলে সরদার ফজলুল করিমকে অধ্যাপক অনুপ কুমার সাহার তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাতে অনুপ কুমার সাহা প্রথম আলোকে বলেন, হৃদ্রোগই সরদার ফজলুল করিমের প্রধান সমস্যা। সঙ্গে ডায়াবেটিসও আছে। বর্তমানে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন।
অনুপ কুমার সাহা বলেন, বয়সই (৮৯) এই শিক্ষাবিদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।