সরদার ফজলুল করিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
দোয়া মাহফিলে প্রয়াতের পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন৷ ১৪ জুন রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷