সরদার ফজলুল করিমের জন্য দোয়া আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিমের আত্মার শান্তি কামনায় আজ বৃহস্পতিবার বাদ আসর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ ধানমন্ডি ১২/এ-তে অবস্থিত তাকওয়া মসজিদে এ দোয়ায় মরহুমের ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে৷
গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি৷