সরবরাহের পানিতে ময়লা ও দুর্গন্ধ, তাও মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভায় প্রায় আট হাজার পরিবারের বসবাস। প্রথম শ্রেণীর এ পৌরসভার মাত্র ৩৫০টি পরিবার এখন পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে পানির সংযোগ পেয়েছেন। সংযোগ পাওয়া গ্রাহকেরা অভিযোগ করেছেন, পৌরসভার সরবরাহ করা এ পানিতে আয়রন ও ময়লার পাশাপাশি রয়েছে দুর্গন্ধ।বেড়া পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার অর্ধেকেরও বেশি নলকূপে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক ও আয়রন রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেড়া কার্যালয় ও বেড়া পৌরসভার কর্মকর্তারা জানান, পৌরবাসীর চাহিদা মেটাতে গেলে কমপক্ষে আরও ৪০ কিলোমিটার পাইপলাইন এবং আরও তিনটি গভীর নলকূপ ও পাম্পস্টেশন স্থাপন করা দরকার।পানির সংযোগ পাওয়া গ্রাহকেরা অভিযোগ করেন, প্রায়ই পৌরসভার সরবরাহ করা পানিতে ব্যাপক মাত্রায় আয়রন পাওয়া যাচ্ছে। এ ছাড়া পানি থেকে দুর্গন্ধ ও ময়লা এমনকি পোকা পর্যন্ত বের হয়।বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক বলেন, ‘কিছু স্থানে সরবরাহ করা পানিতে সমস্যা থাকলেও বেশির ভাগ স্থানেই ঠিক আছে। সবচেয়ে বেশি দরকার পাইপলাইনের সম্প্রসারণ। এ জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়কে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’