প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের আবদুল মালেক উকিল সড়কে (প্রধান সড়ক) স্থাপন করা আরও একটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খাঁনের নির্দেশে গত বৃহস্পতিবার রাতে সড়কের মোহাম্মদীয়া মোড় এলাকা থেকে বিলবোর্ডটি সরানো হয়।
এর আগে গত ২৮ আগস্ট রাতে একই সড়কের টাউন হল মোড় থেকে আরেকটি বিলবোর্ড অপসারণ করা হয়েছিল।
শহিদ উল্যাহ্ খাঁন প্রথম আলোকে বলেন, খুব শিগগির শহরের জামে মসজিদ মোড়ের বিলবোর্ডটিও অপসারণ করা হবে এবং সেখানে ট্রাফিক আইল্যান্ড স্থাপন করে দেওয়া হবে।
প্রায় তিন বছর আগে শহরের টাউন হল মোড়, মোহাম্মদীয়া মোড় ও জামে মসজিদ মোড়ে তিনটি বিশাল আকৃতির বিলবোর্ড স্থাপন
করা হয়।