সরস্বতীপুর গ্রামে নেই ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হাওর এলাকার সরস্বতীপুর গ্রামের বাসিন্দারা এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। বজ্রপাতে ১৩ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। পরিবারগুলোতে কেনা হয়নি কোনো নতুন পোশাক।গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. কাইয়ুম খাঁ (৩৫) জানান, বজ্রপাতে তাঁর শ্বশুর আবদুল গফুর ও শ্যালক মজলুমিন মারা গেছেন। এ ঘটনায় তাঁর পরিবার থেকে সব আনন্দ হারিয়ে গেছে। স্বজনেরা এখনো চোখের জল ফেলছে। কেউ ঠিকমতো খাওয়াদাওয়া করে না। শুধু তাঁরাই নন, গ্রামে নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারেই একই চিত্র। ঈদ সামনে রেখে এসব পরিবারে নতুন পোশাক তো দূরের কথা, সেমাই পর্যন্ত কেনা হয়নি।জয়শ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, এ শোক গ্রামবাসী এখনো ভুলতে পারেনি। বজ্রপাতের ওই ঘটনার পর থেকে পুরো গ্রামই আনন্দহীন হয়ে পড়েছে। কবে যে আবার লোকজনের মুখে হাসি ফিরবে, আল্লাহই জানেন। নিহত ব্যক্তিদের স্বজনেরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এ জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।১০ আগস্ট শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের একটি অস্থায়ী মসজিদে তারাবির নামাজ আদায়কালে বজ্রপাতে ইমামসহ ১৩ জন নিহত ও ১৫ জন আহত হন।