সরাইল-নাসিরনগর সড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের সরাইল উপজেলার বড্ডাপাড়া হেলিপ্যাড মোড়ে গত বৃহস্পতিবার রাতে ৮-১০টি সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও মোটরসাইকেলের গতি রোধ করে গণডাকাতি হয়েছে। ডাকাতির শিকার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মো. নাসির উদ্দিন গতকাল শুক্রবার জানান, তিনি মোটরসাইকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ চাঁনপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছামাত্র ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল সড়ক অবরোধ করে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারের ব্যবসায়ী তাহের মিয়া জানান, তাঁর কাছ থেকে ডাকাতেরা নগদ পাঁচ হাজার ২০০ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতেরা তাঁকে মারধর করে। তিনি আরও জানান, ডাকাতেরা ওইসব যানের বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটে নিতে দেখেছেন।