সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন বিটঘর বাজারের সরকারি ২০ শতাংশ জায়গা দখল করে ২৬টি দোকান গড়ে তোলেন। গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোহাম্মদ এমরান হোসেন প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব কটি বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।