প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কে এম ইকবাল আজাদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা সরাইল বিশ্বরোড মোড়ে এ অবরোধ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কে সমাবেশের ডাক দেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো মালিক-শ্রমিক সমিতি। তারা ১০টার সমাবেশ শুরু করেন।