সরাইলে ইউএনওর কার্যালয় থেকে পাঁচটি কম্পিউটার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়টি কম্পিউটার চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরি হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ১০-১২ জনের একদল চোর উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে পাঁচটি কম্পিউটার নিয়ে যায়। এর মূল্য দুই লক্ষাধিক টাকা। চোরেরা এ সময় বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. চান বক্সের (৩০) মুখ ও হাত-পা বেঁধে প্রচণ্ড মারধর করে। একই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে একটি কম্পিউটার চুরি করে দুর্বৃত্তরা।থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসের ভূঁইয়া জানান, চুরিতে জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।