সরাইলে ইটভাটায় ডাকাতি, আহত ১০ মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় ইটভাটার অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে তিতাস নদীর পারে দেশ ব্রিকফিল্ড নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।পুলিশ ও আহত শ্রমিক সূত্রে জানা যায়, ২০-২৫ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে এসে ঘুমন্ত শ্রমিকদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাঁদের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় শ্রমিকদের বেদম মারধর করে তাঁদের খাবারের চাল, আসবাব, নগদ টাকা, ২৭টি মুঠোফোনসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নৌকাযোগে তারা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় ১০ জন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ইটভাটার মালিক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল চৌধুরী বলেন, ‘বিষয়টি পুলিশকে অবহিত করেছি। তবে তাদের পক্ষ থেকে কেউ ঘটনাস্থল পরিদর্শন করেনি।’