সরাইলে এক নারীকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নারীর নাম মালেকা বেগম (৫৫)। পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুরাহাটি গ্রামের যৌথ মালিকাধীন একটি পুকুরে গতকাল মাটি কাটছিলেন স্থানীয় ধনু মিয়া। প্রতিবেশী মৃত অহিদ চাঁনের স্ত্রী মালেকা বেগম বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ধনু মিয়া ও তাঁর ছেলে কুদ্দুস মিয়া লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালান। এতে মালেকা, তাঁর ভাই কামাল মিয়া ও আকলাছ মিয়া গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেকাকে মৃত ঘোষণা করেন।