সরাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হানিফ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা গ্রামের আলী আফজালের ছেলে। পুলিশ গতকাল সোমবার সকালে হানিফের লাশ উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।