সরাইলে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত হন। এ দুর্ঘটনার কারণ হিসেবে এলাকাবাসী সেখানে গতিরোধক না থাকার কথা উল্লেখ করে। গতকাল তারা সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ও ইটের স্তূপ দিয়ে মহাসড়ক অবরোধ করে। সাড়ে তিন ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দুই পাশে আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করে।