সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল রোববার শ্বশুরবাড়ি থেকে মনা বেগম নামের এক গৃহবধূর ফাঁসিতে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী ও তাঁর পরিবারের লোকজন শ্বাসরোধ করে মনাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী ইয়াকুব আলী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ১০ বছর আগে সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের মনা বেগমের সঙ্গে একই এলাকার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি গ্রামের ইয়াকুব আলীর বিয়ে হয়। ইয়াকুব জুয়া খেলায় আসক্ত হওয়ায় এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মনার বড় ভাই মো. মোতালিব মিয়া অভিযোগ করেন, দাম্পত্য কলহের জের ধরে ইয়াকুব মনাকে প্রায়ই মারধর করত। তাঁর ধারণা, মনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে ইয়াকুব ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।