সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল সোমবার ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পাকশিমূল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মালেক মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, দুই বছর আগে একই গ্রামের গোলাপ মিয়ার সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের চার মাস পর স্বামী গোলাপ মিয়া দুবাই চলে যান। এরপর থেকে স্বামীর পরিবারের লোকজন তাঁকে নানাভাবে নির্যাতন করত। ফাতেমাকে এক বছর ধরে বাবার বাড়িতেও আসতে দিত না।