সরাইলে গ্যাসের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাসের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন হয়। একতা যুবসংঘের আয়োজনে এই মানববন্ধনে সরাইল উপজেলার নোয়াগাঁও এবং সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের কয়েক শ লোক অংশ নেন। একপর্যায়ে মানববন্ধনকারীরা মহাসড়কে অবস্থান নেন। এতে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউল হক মৃধা, মজলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ।আগামী এক মাসের মধ্যে সরকার দুই ইউনিয়নে গ্যাস সংযোগের উদ্যোগ না নিলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।