সরাইলে গ্রামের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে দুই দফা সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। মুঠোফোন চুরির ঘটনার জেরে গতকাল রোববার সকাল ও দুপুরে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুঠোফোন চুরির ওই ঘটনায় গত শনিবার রাতে একই গ্রামের এক পক্ষের লোকজন আনোয়ার মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে মারধর করে। এর জেরে গতকাল সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর দুপুরে আবারও সংঘর্ষ হয়।এ ঘটনায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিকেলে প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।