সরাইলে জামায়াতের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জামায়াতের আমির ও রুকন মাওলানা কুতুবউদ্দিনকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। গতকাল সোমবার রাত একটার দিকে শহরের কাজিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, গত ৩০ জুলাই উপজেলায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।