সরাইলে জামায়াত নেতাকে গণপিটুনি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার অভিযোগে জামায়াতের এক নেতাকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। উপজেলা সদরের পাঠানপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুখলেছুর রহমান (৪২) উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়ার বাসিন্দা। তিনি দৈনিক সংগ্রাম এর উপজেলা প্রতিনিধি।স্থানীয় লোকজন জানান, মধ্যপ্রাচ্য-প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুখলেছুরের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। গতকাল দুপুরে ওই গৃহবধূর নিজ বাসা থেকে তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয় লোকজন। পরে মুখলেছুরকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়। কুট্টাপাড়া-পাঠানপাড়া-আলীনগর-নিজসরাইল এলাকার সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য নাসরিন বক্স বলেন, ‘মুখলেছুরকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন। দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি।’উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, ‘মুখলেছুরের স্ত্রী ছয় মাস আগে পরকীয়ার বিষয়টি আমাদের জানান। তখন ঘটনার সত্যতা পেয়ে তাঁর প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়।’মুখলেছুর রহমান অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেননি।