সরাইলে জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমানকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিদ্যালয় সূত্র জানায়, সভাপতির স্বাক্ষর জালিয়াতি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সাংসদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল হক মৃধা বাদী হয়ে ২ মে প্রধান শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় গত মঙ্গলবার সন্ধ্যায় কালীকচ্ছ এলাকা থেকে প্রধান শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। থানাহাজতে মুখলেছুর রহমান বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।’ সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।