সরাইলে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত বৃহস্পতিবার রাতে গৃহবধূকে স্বামী গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জুয়া খেলতে বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক। পারিবারিক সূত্রে জানা গেছে, নাছিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াকাইল গ্রামের সাহেদ মিয়া জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী সাহেরা বেগমের (৪০) সঙ্গে তাঁর প্রায়ই কথাকাটাকাটি হতো। গৃহবধূ সাহেরার শিশুপুত্র শিপন মিয়া (৬) বলে, ‘রাইতে আব্বা মার সাথে ঝগরা করছে। পরে মার দুই হাতে পারা দিয়া গলায় টিপ্পা মাইরা ফালাইছে।’ সরাইল থানার ওসি সুভাষচন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।