সরাইলে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা সাড়ে সাত লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, ১৫-২০ জন ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির ভাড়াটিয়া ব্যবসায়ী নুরু মিয়ার পরিবারের লোকজনের হাত-পা বেঁধে সাড়ে সাত লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।