সরাইলে ডাকাতি যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সকালে আবুল কালাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কালাম উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কালামের (৫০) বাড়িতে এক দল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা সাড়ে সাত লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে গত শনিবার আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন।