সরাইলে ডাকাতের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি মাঠের সেচ যন্ত্রের ঘরে ডাকাতেরা হামলা চালিয়ে অর্ধ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতেরা চার কৃষককে পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের বিড়িবন্দ এলাকার ফসলে মাঠে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১০-১২ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বোরো স্কিমে হামলা করে। আহত কৃষকদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হন মো. মজিদ মিয়া, উছন মিয়া, লিটন মিয়া ও খুরশেদ আলী।