সরাইলে তিন সাংবাদিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছের পুটিয়া হাওর এলাকায় গত বৃহস্পতিবার রাতে ডাকাতের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। ডাকাতেরা তাঁদের কুপিয়ে ক্যামেরা, মুঠোফোন সেট ও টাকা লুটে নিয়ে যায়।আহত সাংবাদিকেরা হলেন দৈনিক সরেজমিন বার্তার নিজস্ব প্রতিবেদক মো. জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন ও আলোকচিত্রী মেহেদী নূর।