সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার সকাল আটটার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবদুল হামিদ ও নান্নু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে জেলা সদর ও তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার বাড়িউরা গ্রামের ৩২ শতাংশ একটি ফসলি জমির মালিকানা নিয়ে গ্রামের আবদুল হামিদ ও নান্নু মিয়ার মধ্যে এক বছর ধরে বিরোধ চলছিল। গতকাল শনিবার সকাল সাতটার দিকে আবদুল হামিদের লোকজন ওই জমিতে কাজ করতে গেলে নান্নু মিয়ার পক্ষের লোকজন তাদের ধাওয়া করে মারধর করে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।