সরাইলে দুই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।আহত যাত্রী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ইসলামাবাদ বাসস্ট্যান্ডের অদূরে গতকাল সকাল সাতটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী দুই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যান।নিহত যাত্রীরা হলেন: উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের আবদুল লতিফ (৫৫) ও তাঁর মেয়ে রোজিনা আক্তার (২২) এবং আবদু মিয়ার মেয়ে কান্তা বেগম (১৫) ও ছেলে রিয়াদ রহমান (১০)। গুরুতর আহত শান্তা বেগম (২০), বায়েজিদ মিয়া (১২) ও সোহাগ মিয়াকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোহাগকে ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া আহত মাসুদ মিয়া, জামাল মিয়া ও সারোয়ার মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।আহত যাত্রী মাসুদ মিয়া (৩৮) জানান, সকাল পৌনে সাতটার দিকে লতিফ তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ ১০ জন নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। রোজিনার স্বামী কুয়েতপ্রবাসী কামাল আহমেদ সকাল নয়টায় ঢাকায় পৌঁছান। তাঁকে আনতে তাঁরা বিমানবন্দরে যাচ্ছিলেন। এ সময় তাঁরা দুর্ঘটনার শিকার হন।