সরাইলে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুত্তাপাড়া এলাকায় আজ সোমবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি সরানোর কাজ চলছে। ছবি: বদরউদ্দীন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুত্তাপাড়া এলাকায় আজ সোমবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি সরানোর কাজ চলছে। ছবি: বদরউদ্দীন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুত্তাপাড়া এলাকায় আজ সোমবার বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দেড় ঘণ্টা যানজট হয়।
নিহত ট্রাকচালকের নাম মো. আলম মিয়া (২৬)। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অগ্রদূত পরিবহনের বাসটি হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি সৈয়দপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকে যায়।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সিদ্দিকী বেলা সাড়ে ১২টার দিকে বলেন, মহাসড়ক থেকে বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও  পড়ুন..
সরাইলে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, যানজট