সরাইলে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোরশেদ খান (৭০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোরশেদ খান গতকাল ভোরে নিজ বাড়ি থেকে বের হন। পরে সকাল আটটার দিকে গ্রামের আবদুর রহমানের মাজার-সংলগ্ন একটি পুকুর থেকে পরিবারের লোকজন তাঁর লাশ উদ্ধার করেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মোরশেদ খানের ছেলে প্রভাষক আবু নাছের খান বলেন, ‘আমার বাবার কোনো শত্রু নেই। আমরা ধারণা করছি, পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন।’