সরাইলে পুলিশ-জুয়াড়ি সংঘর্ষে আহত ৪, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলায় বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ-জুয়াড়ি সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, পাকশিমুল গ্রামের কালাশাহর মাজারে গত রোববার রাতে বার্ষিক ওরস চলাকালে এর পাশেই ১৫-২০ জন জুয়াড়ি আসর বসায়। পুলিশ বাধা দিলে জুয়াড়িরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জুয়াড়িদের সঙ্গে গ্রামবাসীও যোগ দেয়। এতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ও কনস্টেবল মো. হানিফ মিয়া আহত হন। এ সময় পুলিশের গুলিতে রইছ উদ্দিন ও আরিজ মিয়া আহত হন। এ ঘটনায় পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহাদ আলী ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করছে।