সরাইলে বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোস্তফা মিয়া (৩০) নামের এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এ আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের মোস্তফা মিয়া একই গ্রামের এক গৃহবধূকে গত মঙ্গলবার রাতে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন এসে মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেন। সরাইল থানার ওসি মো. আলী বলেন, মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে।