সরাইলে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. ধন মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী ও অটোরিকশার চালক।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বড়েতলা বাসস্ট্যান্ড থেকে থকে সরাইল বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে ধন মিয়া নিহত হন। আহত হন অটোরিকশার চালক মিজান মিয়া (৩৫), যাত্রী লিয়াকত আলী (২৭), জিহান মিয়া (৬) ও অজ্ঞাতনামা একজন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে লিয়াকত ও জিহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হক বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।