সরাইলে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শতাধিক মানুষ ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় অবরোধ করে রাখে। অবরোধকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে শত শত যান আটকা পড়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ও হাইওয়ে পুলিশের সার্জেন্ট নূর হায়দার তালুকদার গতকাল দুপুরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলে বেলা ১১টার দিকে জনতা অবরোধ তুলে নেয়।গত রোববার দিবাগত রাত আটটার দিকে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।উপজেলা আবাসিক প্রকৌশলী মো. শাহ আলম শেখ বলেন, ‘দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’