সরাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড় ভাই ও তাঁর দুই ছেলের মারধরে ছোট ভাই খুন হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. শাহজাহান মিয়া (৫৬)।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর হাসপাতালে শাহজাহান মিয়ার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।