সরাইলে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মহালদারা ও বছিউড়া গ্রামের মধ্যবর্তী ফসলি জমি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের ভাষ্য, প্রাথমিক তদ‌ন্তে মনে করা হচ্ছে গতকাল রাতে ওই যুবককে ধরে এনে গলা কেটে হত্যা করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদের ভাষ্য, গ্রামবাসীরা লাশটি দেখে পুলিশকে জানায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।