সরাইলে যুবলীগের কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি রোববার বিলুপ্ত করা হয়েছে। উপজেলা যুবলীগ ওই কমিটি বিলুপ্ত করে।উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী ও যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি থেকে ওই কমিটি বিলুপ্ত করার কথা জানা গেছে। যুবলীগের শাহজাদাপুর ইউনিয়ন কমিটির কাছে ওই চিঠি পাঠানো হয়। যুবলীগের নেতা মাহফুজ আলী শাহজাদাপুর ইউনিয়নের যুবলীগের কমিটি বিলুপ্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।