সরাইলে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। গত রোববার রাতে সরাইল-নাসিরনগর সড়কের সরাইল উপজেলার পুটিয়া হাওর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা লুটপাট করে মালামাল নিয়ে যায় এবং অ্যাম্বুলেন্সে হামলা চালায়। পুলিশ ও লাশের সঙ্গে আসা স্বজনরা জানান, নাসিরনগর উপজেলা সদরের হাজি রমজান আলীর স্ত্রী সুলতানা বেগম (৬৫) গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করার পর তিনি মারা যান। পরে স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের পুটিয়া হাওর এলাকায় ডাকাতেরা লাশবাহী অ্যাম্বুলেন্সটি আটক করে। আট-১০ জনের সশস্ত্র ডাকাতদল চালকসহ লাশের স্বজনদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও ছয়টি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ রকম একটি ঘটনার কথা আমরা শুনেছি, তবে এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।’