সরাইলে শিক্ষকের তিন লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মো. ধন মিয়া (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের তিন লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ছিনতাইকারীরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামের মো. আবুল হোসেন ও মো. লাবলু মৃধা।ছিনতাইয়ের শিকার ধন মিয়া প্রথম আলোকে জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার ন্যাশনাল ব্যাংক থেকে ওই টাকা তোলেন। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সরাইল বিশ্বরোড মোড়ে আসছিলেন। মোড়ের কাছাকাছি পৌঁছালে ওই অটোরিকশার অপর তিন আরোহী তাঁর টাকা ছিনিয়ে নেন। ছিনতাইকারীরা অন্য একটি অটোরিকশায় চড়ে পালিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।