সরাইলে হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উত্তম হত্যা মামলার আসামি আবদুল হককে (৫৫) পুলিশ গ্রেপ্তার করেছে। সরাইল থানার পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর দাসপাড়া গ্রামের অনুরাগ দাসের ছেলে উত্তম দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অনুরাগ দাস সরাইল থানায় হত্যা মামলা করেন। আবদুল হক ওই মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। মামলার বাদী জানান, ‘দুই বছর ধরে আবদুল হক মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তাঁর গ্রেপ্তারের ঘটনায় আমরা স্বস্তি বোধ করছি।’