সরাইলে হিন্দুদের কাঠ রাখার ঘরে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর পোস্ট অফিসপাড়ায় হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব বাড়ির জ্বালানি কাঠ রাখার ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল বলাই সাহার বাড়ি পরিদর্শন করেছেন।
বলাই সাহা প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে রয়েছে একটি ধাম (উৎসব মন্দির)। এ জন্য বাড়িটি এলাকায় উৎসব বাড়ি হিসেবে পরিচিত। এখানে সারা বছরই উৎসব হয়। গত বুধবার রাত দুইটার দিকে জ্বালানি কাঠ রাখার ঘরে আগুন দেওয়া হয়। তখন আমার পরিবারের অনেক লোকজন সজাগ ছিল। আমরা এলাকার লোকজন নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।’