সরাইলে ১০ টাকায় চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ও কালীকচ্ছ ইউনিয়নে হতদরিদ্র মানুষের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। এ উপলক্ষে গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কালীকচ্ছ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শাখাওয়াৎ হোসেন, কালীকচ্ছ ইউপির চেয়ারম্যান শরাফৎ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।