সরাইলে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদপুর ইউনিয়ন যুবলীগের দুই বিবাদমান গ্রুপের আনন্দ মিছিলকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার পুরো ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল ১০টা থেকে রাত ১১ পর্যন্ত ইউনিয়নে সব ধরনের রাজনৈতিক সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শাহজাদপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বাতিল করে উপজেলা যুবলীগ। এরপর সেখানে আগের কমিটির সভাপতি শেখ মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আকিল উদ্দিনকে আহ্বায়ক করে দুটি পৃথক আহ্বায়ক কমিটি গঠিত হয়। আজ উভয় কমিটিই ইউনিয়ন সদরে আনন্দ মিছিলের ঘোষণা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইশরাতের পক্ষে আজ সকাল ১০টার দিকে শাহজাদপুর ইউনিয়নে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা হয়।