সরাইলে ১৮০ কেজি গাঁজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের রহমত আলীর বাড়ির একটি গোয়ালঘর থেকে ১৮০ কেজি গাঁজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করেন। এসব মাদক নদীপথে পাচারের জন্য ওই বাড়িতে রাখা হয়েছিল বলে জানা যায়।র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার শেখ মোহাম্মদ আলী জানান, তাঁদের কাছে খবর ছিল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে। এ অবস্থায় র‌্যাবের একটি দল ভোররাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল এলাকায় অবস্থান নেয়। ভোর ছয়টায় মহাসড়কের পার্শ্ববর্তী ওই গ্রামে অভিযান চালালে মাদক চোরাকারবারিরা বাড়িটির গোয়ালঘরে গাঁজা ও ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।